নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদে টাকা দেখার নিয়ম।
নগদ একাউন্টে কত টাকা আছে, উপবৃত্তির টাকা, ভাতার টাকা ইত্যাদি নগদ ব্যালেন্স চেক করতে জেনে নিন নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।নগদ মোবাইল ব্যাংকিং কম খরচে দেশের নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। সাধারণ লেনদেনের পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ সরকারি ভাতা এবং উপবৃত্তির টাকা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই পাঠানো হয়। তবে অধিকাংশ ভাতা এবং উপবৃত্তি প্রাপ্তির গ্রাহকরা নগদে টাকা দেখার নিয়ম জানেনা। তাই নগদ একাউন্ট দেখার নিয়ম এবং নগদ ব্যালেন্স চেক করার বিস্তারিত প্রক্রিয়াটি জেনে নিতে পারেন এই লেখা থেকে। নগদে টাকা দেখার নিয়ম | নগদ ব্যালেন্স দেখার নিয়ম। নগদ ব্যালেন্স দেখার জন্য, *১৬৭# ডায়াল করে 7 লিখে My Nagad অপশনে যান। তারপর 1 লিখে Balance Enquiry অপশনে যান। তারপর আপনার একাউন্টের পিনকোড দিয়ে সেন্ড করলেই নগদ ব্যালেন্স চেক করতে পারবেন। অথবা, নগদ অ্যাপে লগইন করে ড্যাশবোর্ড থেকে উপরের ‘ব্যালেন্স চেক’ লেখাতে ক্লিক করলেই ব্যালেন্সের পরিমাণ দেখাবে। আরও পড়তে পারেনঃ বিকাশে টাকা দেখার নিয়ম | কোড ও অ্যাপ দিয়ে বিকাশ ব্যালেন্স চেক।
নগদ একাউন্ট দেখার নিয়ম: নগদ একাউন্টে কত টাকা আছে এবং নগদ একাউন্টে সামগ্রিক বিষয়গুলো দুইটি উপায়ে দেখা যায়। যথা:
- নগদ কোড ডায়াল করে,
- নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে।
সাধারণত আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম বলতে নগদ ব্যালেন্স করার পদ্ধতিকে বুঝাই। তাই আপনাদের সুবিধার্থে উপরোক্ত দুটি নিয়মে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার বিস্তারিত প্রক্রিয়া দেখানো হলো: নগদ কোড ডায়াল করে একাউন্ট দেখার নিয়ম: নগদের সমগ্র সেবা পাওয়ার জন্য নির্ধারিত USSD কোড নাম্বার হলো *167#। এই করতে ব্যবহার করে আপনার নগদ একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা জানতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন: .ধাপ ১: সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে *167# লিখে কল করুন। এরপর আপনার মোবাইলের যেই নাম্বারে নগদ একাউন্টটি রয়েছে, সেই নাম্বারটি সিলেক্ট করে দিন।
.ধাপ ২:এবার নগদের সকল সেবার একটি মেন্যু ওপেন হবে। এখান থেকে নগদ ব্যালেন্স চেক করতে ‘7. My Nagad’ অপশনটি সিলেক্ট করে 7 ডায়াল করে Send করুন। .ধাপ ৩: এবার My Nagad অপশনের আরও একটি মেন্যু ওপেন হবে। এখান থেকে Nagad’ Balance🔍Check করতে ‘1. Balance Enquiry’ অপশনটি সিলেক্ট করে 1 ডায়াল করে Send করুন। .ধাপ ৪:আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি লিখুন। ৪ সংখ্যার পিনকোডটি লিখে Send বাটনে ক্লিক করুন। .ধাপ ৫:এবার আপনার নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন। উপরোক্ত নগদ একাউন্ট দেখার নিয়ম বা নগদে টাকা দেখার নিয়ম অনুসরণ করে USSD কোড ডায়াল করার মাধ্যমে আপনার নগদে কত টাকা আছে তা জানতে পারবেন।






0 Comments